সহিংসতা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের নামে সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল হুদা, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা অবরোধ-হরতালের নামে সহিংসতা, যানবাহনে আগুন ও পুড়িয়ে মানুষ হত্যার তীব্র সমালোচনা করেন। এসব কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।