সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করা, চলমান সহিংসতা বন্ধ ও আইন প্রণয়ন করে হরতাল-অবরোধ নিষিদ্ধ করার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। গতকাল শুক্রবার সকালে শহরের নিউমার্কেট মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান, ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, ২০-দলীয় জোটের চলমান সহিংসতা নজিরবিহীন ও অমানবিক। আইন করে হরতাল-অবরোধ বন্ধ করা উচিত।