সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের নামে সহিংসতা ও প্রাণহানি বন্ধ করা এবং নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষা চালানোর পরিবেশ সৃষ্টির দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের কলেজগুলোতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আহ্বানে গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয়ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস-সংলগ্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদের নেতৃত্বে এই মানববন্ধন হয়। বিজ্ঞপ্তি