প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতাবিরোধী শোভাযাত্রা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার যৌথ আয়োজনে গতকাল দুপুরে এ শোভাযাত্রা বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী রমজানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শামীম রাহমান। এর আগে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সহিংসতাবিরোধী ও শান্তির পক্ষে সাক্ষরতা অভিযান চালানো হয়।