সহিংসতার ঘটনায় বাঁশখালীতে দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গণ্ডামারা ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।গ্রেপ্তার হওয়া মো. রুবেল বাঁশখালী উপজেলার শেখেরখিল গ্রামের শাহাবুদ্দিনের ছেলে এবং মো. মোর্শেদ পশ্চিম চাম্বল গ্রামের মো. শফির ছেলে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।