সহিংসতার পর শান্ত হয়ে আসছে সাতক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের হরতালে ব্যাপক সহিংসতার পর সাতক্ষীরাবাসীর জীবনযাত্রা ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। দুটি পৌরসভা ও তিনটি উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রাস্তাঘাট থেকে কাঠের গুঁড়ি অপসারণ করায় যানবাহন চলাচলও স্বাভাবিক হয়ে আসছে। তবে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি বাজারে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত গতকাল একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা বলবৎ রেখেছে প্রশাসন।জেলা ১৪ দলের নেতারা গতকাল সকাল থেকে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্তদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এলাকাগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলার কদমতলা, বাঁশদা, বৈকারী, ঘোনা ও কলারোয়া।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ শেখ মুজিবুর রহমান ও জেলা ১৪ দলের সদস্যসচিব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মুস্তফা লুৎফুল্লাহ বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে চার দিন হরতাল পালন করেছে জামায়াত-শিবির ও বিএনপি। সাংসদ মুজিবুল ও ওয়ার্কার্স পার্টির নেতা মুস্তফা অভিযোগ করেন, জামায়াত-বিএনপির কর্মীরা কুচপুকুরে আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলামের ভাইয়ের বাচ্চাদের ঘরে আটকে রেখে বাড়িতে আগুন দিয়েছে। পুড়িয়ে দিয়েছে জাতীয় পতাকা। কাশেমপুরের ছাত্রলীগ নেতা এ বি এম মামুনের বাড়িতে পেট্রল ও গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ সময় তারা মামুনকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আহত করেছে মামুনের স্ত্রী তন্বী ও শ্বশুর শহীদুল ইসলামকে। শুকুর আলীকে দাফন: কলারোয়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত আওয়ামী লীগের কর্মী শুকুর আলীর জানাজা তাঁর নিজ গ্রাম পাটুনিয়া গ্রামের ফুটবল মাঠে হয়। জানাজায় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতা, প্রশাসনের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে শুকুর আলীকে দাফন করা হয়।