সহিংসতার প্রতিবাদ আলোচনার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ওই প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশ থেকে সংঘাত ও হরতাল প্রত্যাহার করে নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধানমন্ত্রীর রূপরেখা নিয়ে আলোচনায় বসার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানানো হয়।
পরিষদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে সমিতির উত্তর হলে অনুষ্ঠিত সভায় আইনজীবী আবদুল মতিন খসরু, সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, নুরুল ইসলাম সুজন, আজারুল্লাহ ভূঁইয়া, মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য দেন।