সহিংসতার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধ ও সহিংসতার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
উপজেলার বটতলী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন খাজা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুলতান আহমদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল জলিল, ফরিদ উদ্দিন, মো. বেলাল, নুরুল আলম, কামাল উদ্দিন, মো. জামাল উদ্দিন চৌধুরী, নুরুল আবছার, ছরওয়ার আকতার প্রমুখ।
ব্যবসায়ীরা বলেন, তাঁরা সরকারের পক্ষ নয়, আবার বিরোধী পক্ষ নয়। তাঁরা কোনো রাজনীতি করেন না। অথচ আজ প্রায় এক মাস তাঁরা দোকান খুলতে পারছেন না। ব্যবসা করতে না পারার কারণে আজ তাঁরা কর্মচারীর বেতন, দোকানভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না। প্রতিনিয়ত তাঁদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। আজ তাঁদের বাধ্য হয়ে পথে নামতে হয়েছে।
এ কর্মসূচির সঙ্গে দুই শতাধিক স্থানীয় ব্যবসায়ী, মোটর মেকানিক সমিতিসহ স্থানীয় ব্যক্তিরা সংহতি প্রকাশ করেন।