সহিংসতার বিরুদ্ধে আলোর মিছিল কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের নামে চলমান সহিংসতার বিরুদ্ধে কক্সবাজারে আলোর মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল রোববার সন্ধ্যা সাতটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের হয়।
শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশ নেয়। এটি শহীদ মিনার থেকে শহরের লালদীঘিপাড়া, বাজারঘাটা এলাকা হয়ে আবার একই জায়গায় ফিরে আসে। সেখানে সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।
কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য তাপস রক্ষিত, উদীচীর জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী, জেলা খেলাঘরের সভাপতি জাহেদ সরওয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, কক্সবাজার সাংস্কৃতিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ঈপ্সিতা চক্রবর্তী প্রমুখ।