সহিংসতার বিরুদ্ধে প্রার্থীদের শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে নির্বাচনী আচরণ ও আইনশৃঙ্খলা রক্ষা-সংক্রান্ত এক সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৪০ জন প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহিংসতার বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করে শপথ নিয়েছেন। নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান ওই শপথবাক্য পাঠ করান।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের হলরুমে ‘সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে নির্বাচনী আচরণ এবং আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা’ হয়। সভায় ২৮ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত আসনের ৭০ এবং সাধারণ সদস্য ২৪২ জন অংশ নেন।
পুলিশ সুপার বলেন, ‘সারা দেশে বিচ্ছিন্ন ঘটনায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে। গুরুদাসপুরের প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, র্যাব-বিজিবি মোতায়েন থাকবে। আপনারা আচরণ ভালো করলে পুলিশ গুলি ছুড়বে না।’