সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন গণসংগঠনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে চলমান বিভিন্ন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন গণসংগঠন।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, ক্ষমতার লোভে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপি জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশকে দীর্ঘমেয়াদি সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে।
কর্মসূচিতে জাতিসংঘের সহকারী মহাসচিবের সঙ্গে জামায়াতের বৈঠকের তীব্র নিন্দা জানানো হয়।
প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বিভিন্ন গণসংগঠনের নেতারা বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি