সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে সরকার-সমর্থিত চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। গতকাল দুপুরে নগরের প্রবর্তক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ), চমেক ছাত্রলীগ ও চমেক ছাত্র সংসদের নেতা-কর্মীরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি ও তার দোসর জামায়াত-শিবির গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশে গণহত্যা ও অবরোধের নামে সহিংসতা করছে। নীলনকশা অনুযায়ী দেশকে তারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছে। মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা বিএমএ ও চমেক স্বাচিপের সভাপতি মুজিবুল হক খান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. শরীফ, সাংগঠনিক সম্পাদক রবিউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন ভুঁইয়া প্রমুখ।