প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ব্রতী বলেছে, চতুর্থ দফায় উপজেলা নির্বাচনে সহিংসতার মাত্রা আরও বেড়েছে। দ্বিতীয় ও তৃতীয় দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনকে তা ছাড়িয়ে গেছে। এবার সহিংসতার সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনী অব্যবস্থাপনা। নির্বাচন কমিশন পরিস্থিতি সামাল দিতে পারছে না। ভোটাররা আশাহত হয়েছেন।
গতকাল রোববার সাতটি বিভাগের নয়টি উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে সংস্থাটি। সংস্থাটি বলছে, উপজেলা নির্বাচনে সহিংস ঘটনা বেড়েই চলেছে। বিক্ষিপ্ত সংঘর্ষ, প্রতিপক্ষকে হত্যা, কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে চতুর্থ দফার উপজেলা নির্বাচন। বিজ্ঞপ্তি।