সহিংসতায় আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার তেবাড়িয়া ও কইপুকুরিয়া গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার ভোটকেন্দ্রে তেবাড়িয়া গ্রামের বিএনপির কর্মীরা আওয়ামী লীগের ভোটারদের মারধর করেন এবং ভোটকেন্দ্রে যেতে বাধা দেন। গতকাল বিকেল পাঁচটার দিকে তেবাড়িয়া গ্রামের ইয়াদ আলী নামের বিএনপির একজন কর্মী কইপুকুরিয়া গ্রামে যান। আওয়ামী লীগের কর্মীরা তাঁকে মারধর করেন। তিনি নিজের গ্রামে গিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে লোকজন নিয়ে কইপুকুরিয়া গ্রামে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।