সহিংসতায় আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নির্বাচনী সহিংসতায় নারীসহ তিনজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপার আমকোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. সেলিম হাওলাদার বৃহস্পতিবার রাতে লোকজন নিয়ে গণসংযোগের জন্য একই গ্রামে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবুল মৃধার বাড়ির কাছে যান। এ সময় আবুল মৃধার লোকজন সেলিম হাওলাদারের লোকজনের ওপর হামলা করেন। এতে সেলিম হাওলাদারের ভাই মো. জামাল (৩৫), সমর্থক মোসাম্মাৎ বেগম (৫০) ও সেলিম হাওলাদারের বাবা রহিম হাওলাদার (৭০) আহত হন। গুরুতর আহত জামাল ও বেগমকে ওই রাতেই পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রহিম হাওলাদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে আবুল হাওলাদার হামলার ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।