সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪৭ হাজার টন চাল ও ২০ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪৭ হাজার মেট্রিক টন চাল, ২০ লাখ টাকা ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়েছে।সহিংসতায় নয়টি জেলার ২৩ উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বগুড়া জেলায় উপজেলা চেয়ারম্যান ও থানা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো চট্টগ্রাম, সাতক্ষীরা, নোয়াখালী, খুলনা, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, বগুড়া ও দিনাজপুর। সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৭ হাজার মেট্রিক টন চাল, নগদ ২০ লাখ টাকা, গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ প্রায় ছয় লাখ টাকা, ২২৯ বান্ডিল ঢেউটিন এবং প্রয়োজনীয়সংখ্যক শাড়ি, লুঙ্গি, কম্বল ও গামছা বিতরণ করা হয়েছে। তথ্য বিবরণী।