সহিংসতায় নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতালের সময় নিহত পাঁচজন ট্রাকচালক ও হেলপারের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। ফেনী ও খুলনায় হরতাল চলাকালে সন্ত্রাসী হামলায় তাঁরা নিহত হন। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে নিহত ব্যক্তিদের পরিবারের আত্মীয়স্বজনের কাছে এই আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দরিদ্র এই পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিয়েছেন।নিহত নূর মোহাম্মদের স্ত্রী বিলকিস বেগম পাঁচ লাখ টাকার সেভিংস সার্টিফিকেট এবং মোহাম্মদ সোহানের স্ত্রী পলি খান, আবদুর রাজ্জাক হাওলাদারের স্ত্রী সায়রা বেগম ও আরশাদ আলী দেওয়ানের পিতা মোজাম্মেল হক প্রধানমন্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকার চেক গ্রহণ করেন।