প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দেশব্যাপী সহিংসতায় নিহত ব্যক্তিদের দায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার। তাঁর নির্দেশেই সারা দেশে বোমাবাজি, অগ্নিসংযোগ ও নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে বলে দাবি করেছেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।
গতকাল রোববার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে নাশকতা বন্ধের দাবিতে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তাঁরা এসব কথা বলেন।
বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিএসসি, দোয়েল চত্বর ও হাইকোর্ট মাজার গেট হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।