সহোদরদের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে রজ্জব আলী শিকদার (৬২) নামে সাবেক এক সেনাসদস্যকে হত্যার দায়ে তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। গত মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন, বাগেরহাটের চিংড়াখালী গ্রামের আবদুল আজিজ হাওলাদারের ছেলে আবদুল খালেক হাওলাদার (৫০), আবদুল মালেক হাওলাদার (৪৫) ও বিপ্লব হাওলাদার (৩৫)। তাঁরা নিহতের মামাতো ভাই।