প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিএইচডির সনদ মিথ্যা প্রমাণিত হওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সহ-উপাচার্য এ এন এম মেসকাত উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যোগদানকালীন প্রদত্ত জীবনবৃত্তান্তে পিএইচডি ডিগ্রিধারী উল্লেখ করলেও প্রকৃতপক্ষে তাঁর পিএইচডি সনদ মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই তাঁকে সহ-উপাচার্যের পদ থেকে বরখাস্ত করা হয়।