সা হা য্যে র আ বে দ ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুদ পারভেজ
রাজধানীর মিরপুরের বাসিন্দা মাসুদ পারভেজের (২৪) দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিগগিরই তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। তাঁর ছোট বোন কিডনি দিতে রাজি হয়েছে। এখন প্রতিস্থাপন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে জোগার করা সম্ভব নয়। তাই দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে তাঁর পরিবার। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: তাসলিমা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৫১৫১০০১৩৪০৬, ডাচ্-বাংলা ব্যাংক (অনলাইন), মিরপুর-১, ঢাকা-১২১৬। বিজ্ঞপ্তি।