সা হা য্যে র আ বে দ ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিষাণ মল্লিক শ্রাবণ
রাজধানীর সবুজবাগ থানার শাপলা কানন এলাকার মো. লিটু মল্লিকের শিশুপুত্র কিষাণ মল্লিক শ্রাবণ (১০) ব্লাড ক্যানসারে আক্রান্ত। কদমতলা স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর সে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তার পর থেকে তার আর স্কুলে যাওয়া হয়নি।
চিকিৎসকেরা বলেছেন, তার চিকিৎসার জন্য অন্তত ১২ লাখ টাকা প্রয়োজন। এত টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে তার পরিবার।
শ্রাবণকে সাহায্য পাঠানোর ঠিকানা: লিটু মল্লিক, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৭৮১৫১২০৩৭৩, ডাচ্-বাংলা ব্যাংক, রামপুরা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।