সা হা য্যে র আ বে দ ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জিয়াউর রহমান
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের শেখ জিয়াউর রহমান (৩০) কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সপ্তাহে তাঁকে দুবার ডায়ালাইসিস করতে হচ্ছে। স্থায়ীভাবে সুস্থ করতে হলে তাঁর দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে। এ জন্য আট লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও সুহূদদের কাছে সাহায্য চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ জুয়েল হাসান, হিসাব নম্বর ১১৫.১৫১.২০০৯৬। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর-১ শাখা। বিকাশ নম্বর ০১৮৪২৭৬৬৭৭৭। বিজ্ঞপ্তি।