সা হা য্যে র আ বে দ ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাসমিম তানজিম
তারুণ্যের শুরুতেই জীবনের সব উচ্ছলতা আর স্বতঃস্ফূর্ততা হারাতে বসেছে তাসমিম তানজিম। দুই বছর ধরে রংপুরের এই তরুণীর দুটি কিডনিই বিকল। ব্যয়বহুল এ চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাঁর পরিবার প্রায় নিঃস্ব হওয়ার পথে। চিকিৎসকেরা জানিয়েছেন, কিডনি চিকিৎসার জন্য আজীবন প্রতি সপ্তাহে তাঁর ডায়ালাইসিস প্রয়োজন। এই চিকিৎসার জন্য মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা দরকার। নয়তো তাসমিমকে কিডনি প্রতিস্থাপনের ব্যয়বহুল পথে যেতে হবে। এ জন্য অন্তত ১৫ লাখ টাকা প্রয়োজন। সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে তাসমিমের পরিবার। সহায়তা পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর-৫৮৯৬, উত্তরা ব্যাংক লিমিটেড, প্রধান শাখা, রংপুর। বিজ্ঞপ্তি।