সা হা য্যে র আ বে দ ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মঞ্জুরুল ইসলাম
রাজধানীর মিরপুর বাংলা কলেজের মাস্টার্স পরীক্ষার্থী মো. মঞ্জুরুল ইসলাম (২৬) চার-পাঁচ বছর ধরে জয়েন্ট বোন টিউমার রোগে ভুগছেন। বর্তমানে এটি গুরুতর আকার ধারণ করেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে সুস্থ করে তুলতে হলে ভারতে নিয়ে যেতে হবে। আর এ জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন।
মঞ্জুরুল ইসলাম গাইবান্ধার দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা অসম্ভব। নিজের জীবন বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মঞ্জুরুল ইসলাম, হিসাব নম্বর: ৩০৩৪৯, ইসলামী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি-১৫, ঢাকা। বিজ্ঞপ্তি।