সা হা য্যে র আ বে দ ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ফজলে রাব্বি
রাজধানীর মগবাজার টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা মো. আবদুল আজিজের ছেলে মো. ফজলে রাব্বির দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ২০১২ সালে মিরপুরের তালতলায় অবস্থিত বাংলাদেশ কমার্স কলেজ থেকে তিনি এইচএসসি পাস করার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা অবিলম্বে তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। তাঁর ক্ষুদ্র ব্যবসায়ী বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছে তাঁর পরিবার। ফজলে রাব্বিকে সাহায্য পাঠানোর ঠিকানা: মাহিনুর আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৬০১১২০০৫২১৬৩, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, নন্দীপাড়া শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।