সা হা য্যে র আ বে দ ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমল কৃষ্ণ দাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র বিশ্বজিৎ দাসের বাবা বিমল কৃষ্ণ দাস দীর্ঘদিন থেকে কমপ্রেসিভ কার্ভিক্যাল মিলেওপ্যাথিতে ভুগছেন। দুই মাস ধরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। অবিলম্বে তাঁর অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রায় দুই লাখ টাকা দরকার। এত টাকা তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তাঁকে সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিশ্বজিৎ দাস, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৫.১৫১.২২৪৯৪, ডাচ্-বাংলা ব্যাংক, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।