সা হা য্যে র আ বে দ ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারুন শিকদার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হারুন শিকদার মুখগহ্বর ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে মুখের ডান পাশে দ্রুত অপারেশন করতে হবে এবং কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হবে। এ জন্য পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তিন সন্তানের জনক দরিদ্র হারুন শিকদারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়।
তাঁর অসুস্থতার কারণে সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই চিকিৎসার খরচ চালাতে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: সেলিনা আখতার, ব্যাংক হিসাব নম্বর ১৭১-১০১-৪৭৫৮৮, ডাচ্-বাংলা ব্যাংক, ধানমন্ডি শাখা। বিজ্ঞপ্তি।