সা হা য্যে র আ বে দ ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যাল্টন সরদার
চুয়াডাঙ্গা পৌর এলাকার সরদারপাড়ার শ্যাল্টন সরদার (৩০) মেরুদণ্ডের হাড় ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিন মাস ধরে শয্যাশায়ী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অর্থোপেডিক সার্জন আবুবকর সিদ্দিক জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার করতে হবে। এ জন্য এক লাখ টাকা প্রয়োজন। শ্যাল্টন সরদার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবার এত দিন সর্বস্ব বিক্রি করে চিকিৎসা চালিয়ে এসেছে। কিন্তু অস্ত্রোপচারের জন্য এক লাখ টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই পরিবারের পক্ষ থেকে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মাহমুদ আল জান্নাত, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০১২৫০০০০০০২৩, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, চুয়াডাঙ্গা শাখা।