সা হা য্যে র আ বে দ ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানে আলম ইমন
সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জানে আলম ইমন ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। ইমনের বাবা জাকির হোসেন রাজশাহী মহানগর প্রিন্টিং প্রেসের মেশিনম্যান। তাঁর সামান্য আয়ে সন্তানের চিকিৎসার বিশাল ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই ছেলেকে বাঁচাতে তিনি সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: জাকির হোসেন, সঞ্চয়ী হিসাব নং-০৫৩৪১১৬৩০৪, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সাহেব বাজার শাখা, রাজশাহী। বিজ্ঞপ্তি।