সাঁওতাল গ্রামে এখন বাধনা পরবের ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল গ্রামগুলোতে এখন বাধনা পরবের ধুম। এটি সাঁওতাল সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এ উৎসবকে সহরায় উৎসবও বলা হয়ে থাকে। তবে পরবটি উদ্যাপনের নির্দিষ্ট কোনো দিন-ক্ষণ নেই। একেক গ্রামে একেক সময় এটি হয়।গ্রামপ্রধান মাঝি হারাম জানান, গ্রামবাসীকে নিয়ে সভা করে পরবের সময় নির্ধারণ করা হয়ে থাকে। তবে মাঘ মাসের চাঁদের শুক্লপক্ষ বা পূর্ণিমাকে কেন্দ্র করে সাধারণত উৎসবের আয়োজন করা হয়। ফাল্গুন মাসের শুরু থেকে চাঁপাইনবাবগঞ্জে নাধাই, দেলবাড়ি, জুগিডাইং, দক্ষিণশহর, নাচোলের কার্তিকপুর ও বেনীরপুরে শুরু হয়েছে বাধনা পরব।