সাঁওতাল বিদ্রোহের ১৫৯তম বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস। আদিবাসী সাঁওতালদের কাছে দিবসটি ‘হুল’ নামে পরিচিত। ১৮৫৫ সালের এদিনে সাঁওতালরা রক্ত দিয়ে রচনা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সাঁওতাল-অধ্যুষিত এলাকাগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হতে যাচ্ছে।
দিবসটি উদ্যাপনে চাঁপাইনবাবগঞ্জের নাচোল আদিবাসী একাডেমীর উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুন্দরপুর সাঁওতাল গ্রামে লাহান্তি ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ জুন রাত ১২টা ১ মিনিটে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বালন, সকালে শোভাযাত্রা, তির নিক্ষেপ প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার আঘর সাঁওতাল গ্রামে সিধু-কানু উদ্যাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।