সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর রাজশাহীর বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলের আদিবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৩০ জুন, শনিবার সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করেছেন।সাঁওতাল বিদ্রোহের ১৫৭তম বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, রাজশাহীর তানোর, গোদাগাড়ী ও নওগাঁর নিয়ামতপুরের আদিবাসী অধ্যুষিত বিভিন্ন স্থানে আদিবাসীদের বিভিন্ন সামাজিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সাঁওতালদের পারগানা পরিষদ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১১টার দিকে কয়েক শ সাঁওতাল শিশু শিক্ষার্থীসহ নানা বয়সের নারী-পুরুষ, ঢাক-ঢোল-মাদল বাজিয়ে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানু ও চাঁদ-ভৈরবের নামে স্লোগান দিতে দিতে শোভাযাত্রা বের করে। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানোর পারগানা পরিষদের সভাপতি দুরবিন কিসুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আদিবাসী নেতা বেঞ্জামিন মুর্মু, চাম্পাই সরেন, মাইকেল কড়াইয়া, মসেস মুরমু, শান্তি কিসকু, ইউপি চেয়ারম্যান মমিনুল হক, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে আদিবাসী নারী-পুরুষেরা সংগীত পরিবেশন করেন। এ ছাড়া রাজশাহী গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, নওগাঁর নিয়ামতপুর এবং দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জেও একই ধরনের কর্মসূচি পালন করে আদিবাসীদের বিভিন্ন সংগঠন।