সাঁওতাল হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁওতাল হত্যার বিচার, সম্পত্তি ফেরতসহ সাত দফা দাবিতে গাইবান্ধা শহরে গতকাল মিছিল বের করা হয় l প্রথম আলো
সাঁওতাল হত্যার বিচার, সম্পত্তি ফেরতসহ সাত দফা দাবিতে গাইবান্ধা শহরে গতকাল মিছিল বের করা হয় l প্রথম আলো

সাঁওতাল হত্যার বিচার, সম্পত্তি ফেরতসহ সাত দফা দাবিতে গাইবান্ধা শহরের গণগ্রন্থাগার মিলনায়তনে গতকাল শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তির-ধনুক ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরে মিছিল করেন সাঁওতালেরা। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাক্সে। বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা দিবালোক সিংহ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আইইডির সমন্বয়ক জ্যোতি চট্টোপাধ্যায়, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হাফিজ আদনান, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদিন, জেলা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুর্মু, সাহেবগঞ্জ-বাগদাফার্ম জমি উদ্ধার সংহতি কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ভিমপল্লী ডেভিড, জাতীয় আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খগেন্দ্র হাজং, সিডিএর নির্বাহী পরিচালক শাহ্-ই-মবিন প্রমুখ।

বক্তারা রংপুর চিনিকলের আওতায় সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়ার দাবি জানিয়ে বলেন, গত বছরের ৬ নভেম্বর তিনজন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটে।