সাঁওতালদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদাফার্মের জায়গায় সাঁওতাল বসতিতে হামলা করে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও উচ্ছেদের ঘটনায় প্রশাসন ও পুলিশ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করেছে। এ হামলার ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া, দোষী ব্যক্তিদের বিচার ও সাঁওতালদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল মঙ্গলবার মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের ব্যানারে সমাবেশটি আয়োজিত হয়। তবে এতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, কাপেং ফাউন্ডেশন এবং আইন ও সালিশ কেন্দ্রের সদস্যরাও নিজেদের ব্যানার নিয়ে উপস্থিত হন ও মানববন্ধনে সংহতি জানান।

সমাবেশে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, সাঁওতালদের দাবি ন্যায়সংগত। তিনি বলেন, ভূমি কমিশন গঠন করে সাঁওতালদের জমি ফিরিয়ে দিতে হবে।