সাঁওতালি বর্ণমালায় প্রাক্ প্রাথমিক পাঠ্যপুস্তক দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁওতালি বর্ণমালায় প্রাক্-প্রাথমিক পাঠ্যপুস্তক রচনা করে দ্রুত বাস্তবায়নের জানিয়েছে সাঁওতালদের বিভিন্ন সংগঠন। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান হয়। আদিবাসী সাঁওতাল ফেলোশিপ ও সমিতি, সাঁওতাল লেখক ফোরাম-বাংলাদেশ, সান্তাল রানজট সমিতি, আদিবাসী মুক্তি মোর্চা, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, সাঁওতাল সমন্বয় পরিষদ, বিএন ই এল সি-সাহিত্য বিভাগ, তাবিথা সংবাদ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাঁও এই পাঁচটি ভাষায় প্রাক্-প্রাথমিক পাঠ্যপুস্তক প্রণীত হলেও সাঁওতাল জনগোষ্ঠীর পাঠ্যপুস্তক এখনো প্রকাশিত হয়নি। নিজস্ব প্রতিবেদক