সাঁকো পুড়িয়ে ফেলায় আট গ্রামের মানুষ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর-রহমত চর সড়কের কালীরপাট এলাকায় দুর্বৃত্তরা একটি বাঁশের সাঁকো ভেঙে গুঁড়িয়ে ও পুড়িয়ে দিয়েছে। ফলে ওই সড়কে যাতায়াতকারী আটটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে। বিকল্প কোনো সড়ক না থাকায় তারা যাতায়াত করতে পারছে না।
এলাকাবাসী জানায়, উপজেলার তাম্বুলপুর-রহমত চর সড়কের কালীরপাট এলাকায় বুড়াল নদের ওপর এলাকাবাসী চাঁদা দিয়ে স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করেন। ওই সাঁকো দিয়ে চর রহমত, নাটশালা, চর তাম্বুলপুর, ঘগেয়া, রহমত চর, চর ছাওলাসহ আটটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত করে। নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই সাঁকোটি ভেঙে গুঁড়িয়ে ফেলে। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিকল্প সড়ক না থাকায় ওই আট গ্রামের মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন জমির বলেন,বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।