সাঁকো ভেঙে মহেশখালীর গোরকঘাটা-জনতাবাজার সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। গত শুক্রবার একটি ট্রাক উপজেলার হোয়ানকের বড় ছড়ার কাঠের সেতুর ওপর দিয়ে পার হওয়ার সময় সেটি ভেঙে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই পথে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। জানা গেছে, উপজেলার বড় মহেশখালী, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের দুই লাখের বেশি মানুষের যাতায়াতের একমাত্র সড়ক গোরকঘাটা-জনতাবাজার সড়কটি অনেক দিন ধরে সংস্কার করা হয়নি। এমনিতেই সংস্কারের অভাবে সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তার ওপর সেতুটি ভেঙে পড়ায় এলাকাবাসী সংকটে পড়েছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বিধ্বস্ত সেতু মেরামতের পাশাপাশি সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।