সাঁকোটি তিন যুগেও সেতু হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলার পাকখালী খালে তিন যুগেও সেতু বা কাঠের সাঁকো নির্মিত হয়নি। উপজেলার সোনাইলতলা ও চাঁদপাই ইউনিয়নের সংযুক্ত এ খালের দুই পাশের সাতটি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ এ জন্য ভোগান্তি পোহাচ্ছে।গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, খরস্রোতের কারণে আশির দশকের আগ পর্যন্ত খালটিতে খেয়া দিয়ে যাত্রী পারাপার করা হতো। তখন স্থানীয় জনগণ নিজেদের সুবিধার্থে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে। তার পর থেকে এ পর্যন্ত সেই বাঁশের সাঁকোর স্থানে কাঠের পুল বা সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।পাকখালী গ্রামের শিক্ষিকা নবীরুন্নেসা জানান, সাঁকোটির দুই পারের শিক্ষার্থীদের এই ঝুঁকিপূর্ণ সাঁকো পার হয়ে বিদ্যালয় ও কলেজে যেতে হয়। বর্ষাকালে সবচেয়ে বেশি কষ্ট হয়। অনেক সময় এই সাঁকো দিয়ে পার হতে না পারায় বাচ্চারা বিদ্যালয়ে আসতে পারে না। সম্প্রতি সাঁকোর মাঝখানে মেরামতের অভাবে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।সোনাইলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মন্মথ কুমার বৈরাগী জানান, দুই ইউনিয়নের সংযোগস্থলে খালটি হওয়ায় কোনো চেয়ারম্যান এ বিষয়ে দায়িত্ব নিতে চান না।