সাঁতরে ৫ জেলে কূলে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বদরমোকাম এলাকায় গতকাল বুধবার বিকেলে বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারের পাঁচ জেলে প্রায় এক ঘণ্টা সাঁতরে কূলে উঠে আসতে পেরেছেন।
ডুবে যাওয়া ট্রলারের জেলে সালামত উল্লাহ বলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মকতুল হোসেনের মালিকানাধীন ট্রলারে
করে বঙ্গোপসাগরে বদরমোকাম এলাকায় মাছ ধরতে যান তাঁরা। হঠাৎ উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা তাঁরা পাঁচজন সাঁতরে কূলে ফিরে আসেন।
ট্রলারের মালিক মকতুল হোসেন বলেন, কূলে ফেরত আসা জেলেদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জানতে চাইলে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক প্রথম আলোকে বলেন, ট্রলারডুবির ঘটনা তিনি শুনেছেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।