সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ সাকিব
সৈয়দ সাকিব

রাজশাহীতে পুকুরে সাঁতার কাটার সময় ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রের নাম সৈয়দ সাকিব রাফা। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সাকিবের বাসা শহরের অক্টোরমোড় এলাকায়। তার বাবা নেই। মা বাক্প্রতিবন্ধী।
তার সঙ্গে আরও দুই ছাত্র ডুবে গেলে তাদের উদ্ধার করে সহপাঠীরা। উদ্ধার করা আসিফ মাহাবুব ও মারুফ ইমতিয়াজ একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সহপাঠীরা জানায়, গতকাল সকালে অক্টোরমোড় এলাকা থেকে ১০ জন বন্ধু মিলে একটি মাইক্রোবাস ভাড়া করে চকপাড়া এলাকায় অন্য বন্ধুর বাসায় বেড়াতে যায়। সেখানে বাড়ির পাশের পুকুরে সাঁতার কাটতে নেমেই তিন বন্ধু ডুবে যায়। আসিফ ও মারুফকে সহপাঠীরা উদ্ধার করলেও সাকিবকে পাওয়া যায়নি। পরে লোকজন এসে সাকিবকে উদ্ধার করে পাশের বেসরকারি বারিন্দ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইমু ঘোষ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, হাসপাতালে সাকিবকে মৃত অবস্থায় আনা হয়।