সাঁতার না জানাই হলো কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিবিন হাসান গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। সে এসএসসি পরীক্ষায় মাদারীপুর ইউআই উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল। রাফিবিন সাঁতার জানত না। সে মাদারীপুর শহরের ২ নম্বর শকুনী এলাকার কামরুল হাসান খানের ছেলে। তার মা রাবেয়া খানম নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে জেলা সদর জামে মসজিদসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে রাফিবিন। এ সময় খেলার ছলে বন্ধুদের সঙ্গে সাঁতরে পুকুরের এপাড় থেকে ওপাড়ে যাওয়ার সময় রাফিবিন পানিতে তলিয়ে যায়। বন্ধুরা টের পেয়ে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।