সাঁতার না জানায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতার না জানায় পুকুরের পানিতে পড়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামে সাবিত্রী দাস (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটে। সাবিত্রী ওই গ্রামের নিতাই নব দাসের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে সাবিত্রী তাঁদের বাড়ির পুকুরে হাত-পা ধুতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে আধঘণ্টা পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাবিত্রীকে মৃত ঘোষণা করেন।