প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে গতকাল বুধবার সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ট্যালেন্ট হান্ট কর্মসূচি-১৬ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও আমিনুল ইসলাম। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে জেলাভিত্তিক সাঁতারু বাছাইয়ের অংশ হিসেবে ওই প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন সাঁতারু নির্বাচনী দলনেতা কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এস নাঈমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মান্নান, সদস্য মাহফুজা রহমান, সাতারের জাতীয় কোচ তেগুন পার্ক, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, সদস্য আহসান হাবীব প্রমুখ।