প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত আন্তকলেজ সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ এবং রানারআপ হয়েছে চাঁদপুর সরকারি কলেজ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সুইমিংপুলে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বোর্ডের সচিব মো. আবদুস ছালাম। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপসচিব (একাডেমিক) নূর মোহাম্মদ ও কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল খালেক। প্রতিযোগিতায় বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী জেলার ১৩টি কলেজের ৯৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে নয় ধরনের সাঁতার প্রতিযোগিতা হয়।