প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুর উপজেলার তোয়াহাটি গ্রামের বাসিন্দা হৃদয় দে (১৭) গত বৃহস্পতিবার সকালে সাঁতার শিখতে গিয়ে নয়াগাং নদীতে তলিয়ে যায়৷ ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার লাশ বিকেলে ভেসে ওঠে৷ নৌবাহিনীতে যোগদানের উদ্দেশ্যে হৃদয় সাঁতার শিখতে চেয়েছিল বলে তার পরিবার সূত্র জানিয়েছে৷ সে নৌবাহিনীতে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল৷ জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
নিজস্ব প্রতিবেদক, সিলেট