সাঁতার শিখতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুকুরে ডুবে পুলিশ কনস্টেবল সাবিয়া সুলতানার (২১) মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, গতকাল বুধবার দুপুরে গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার সময় সাবিয়ার মৃত্যু হয়। সাবিয়া নরসিংদীর শিবপুর উপজেলার নন্দীরগাঁও এলাকার আবদুস সোবহানের মেয়ে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সাবিয়ার মৃত্যুতে তাঁর সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।