সাঁতারযোগ্য পানি সপ্তাহ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। একটি ব্যানার হাতে আয়োজকেরা নদীতীরে দাঁড়ানো। আশপাশ এলাকার মানুষেরা জড়ো হলে আনুষ্ঠানিকতার কারণ সম্পর্কে জানানো হয়। শুরুতে শুধু আয়োজকেরা নদীতে নেমে সাঁতার কাটলেও শেষে এলাকাবাসীও এগিয়ে আসেন। সিলেট নগরের কুশিঘাট এলাকায় সুরমা নদীতে এভাবেই আন্তর্জাতিকভাবে উদ্যাপন করা কর্মসূচি ‘সাঁতারযোগ্য পানি সপ্তাহ’ পালন করা হয়।
এ কর্মসূচি সিলেটে গতকাল শনিবারই প্রথম উদ্যাপিত হয়েছে বলে জানান আয়োজকেরা। তাঁরা গণসাঁতার কর্মসূচির সূচনার আনুষ্ঠানিকতা থেকে দাবি জানান সুরমা নদীর উৎসমুখ খননের। হাতমাইক দিয়ে বলা হয়, সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার অমলসিদ নামক স্থানে বরাক নদ দুই ভাগে ভাগ হয়ে সুরমা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। সুরমার সেই উৎসমুখ প্রায় বন্ধ হয়ে গেছে। সুরমা নদীকে বাঁচাতে হলে উৎসমুখ জরুরিভাবে খনন করা প্রয়োজন।
গণসাঁতার শুরুর আগে সুরমা রিভার ওয়াটারকিপার ও বাপা সিলেটের সাধারণ সম্পাদক আদুল করিম, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর, রোটার্যা ক্ট ক্লাব অব সিলেট সুরমার সভাপতি মোহাম্মদ হাসান তারেক, প্রাধিকার সভাপতি মনজুর কাদের চৌধুরী বক্তব্য দেন।