সাঁতারু অন্বেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে ফরিদপুরে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফরিদপুর শহরের চানমারি আনসার ক্যাম্পের সুইমিং পুলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নঈম মোহম্মদ আবদুছ ছবুর। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম এ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সুইমিং ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান, নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, সুইমিং ফেডারেশনের জাতীয় কোচ তেগুন পার্ক প্রমুখ। ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর বাছাই পর্বে জেলার নয়টি উপজেলা থেকে চারটি গ্রুপে প্রায় ১৪২ জন সাঁতারু অংশ নেন।