সাঁতারু অন্বেষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। বয়সভিত্তিক চারটি দলে ১৭০ জন ছেলে ও ৯ জন মেয়ে এতে অংশ নেয়। দিনব্যাপী এ সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রধান কোচ তেগুন পার্ক। প্রতিযোগিতা শেষে ১৩ জন ছেলে এবং ৪ জন মেয়ে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার মাহমুদুর রহমান, সুইমিং ফেডারেশনের সহসভাপতি আবদুল মান্নান প্রমুখ।